হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশের হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলিরেজা আরাফি এক বিবৃতিতে হরমোজগান প্রদেশের সিরিক অঞ্চলের আবাসিক এলাকা ও একটি বিয়ের অনুষ্ঠানে আজ ভোরে মার্কিন অপরাধীদের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিটি নিচে তুলে ধরা হলো:
بسم الله الرحمن الرحیم
«وَ مَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِیِّهِ سُلْطَانًا فَلَا یُسْرِف فِّی الْقَتْلِ إِنَّهُ کَانَ مَنصُورًا. (اسراء آیه33)
আবারও একটি বর্বরোচিত অপরাধের মধ্য দিয়ে আধিপত্যবাদী ও বিশ্ব-সাম্রাজ্যবাদী শক্তির, বিশেষ করে আগ্রাসী মার্কিন শাসনব্যবস্থার কুৎসিত চেহারা এবং মানবতাবিরোধী প্রকৃতির বহিঃপ্রকাশ ঘটেছে। আজ ভোরে হরমোজগান প্রদেশের সিরিক অঞ্চলের আবাসিক এলাকা ও একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলার ফলে নিরপরাধ বেসামরিক নাগরিক, বিশেষ করে নিরীহ নারী ও শিশুরা শহীদ ও আহত হয়েছেন। এই ঘটনা কাপুরুষোচিত আগ্রাসনের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।
ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের ধারাবাহিকতায় এবং ইরানের নির্যাতিত জনগণের ওপর মার্কিন সেনাদের বর্বরোচিত হামলার অংশ হিসেবে সংঘটিত হয়েছে এই অপরাধ। এর আগে মিনাবের শাজারে তাইয়্যেবা স্কুলে বোমা হামলা চালিয়ে কয়েক ডজন শিক্ষার্থীকে শহীদ করা হয়েছে। এ ছাড়া লামার্দের ক্রীড়া স্টেডিয়াম, হাসপাতাল ও অন্যান্য বেসামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনা আবারও প্রমাণ করেছে, মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো সীমা নেই এবং নিরপরাধ মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি তাদের কোনো মূল্যবোধ নেই।
এই ভয়াবহ অপরাধগুলোর বিষয়ে মানবাধিকারের মিথ্যা দাবিদার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর লজ্জাজনক নীরবতা গভীরভাবে ভাবিয়ে তোলে এবং নানা প্রশ্নের জন্ম দেয়।
বিদ্বেষপরায়ণ শত্রুরা জেনে রাখুক, গর্বিত ইরান, প্রতিরোধ অক্ষ এবং দেশের সামরিক ও বেসামরিক সব প্রতিষ্ঠান আল্লাহর অনুগ্রহে ইসলাম, ইরান ও মুসলিম উম্মাহর ওপর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে। মহান আল্লাহর সাহায্য এবং হজরত ওয়ালিয়ে আসর (আ.)-এর বিশেষ অনুগ্রহে তারা বিশ্বব্যাপী শয়তানি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের একটি নতুন অধ্যায় ও নতুন আদর্শ রচনা করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমীকরণে এক নতুন সভ্যতাগত পর্যায়ের সূচনা করবে।
হাওজা ইলমিয়ার ব্যবস্থাপনা কেন্দ্র ও উচ্চপর্যায়ের প্রতিষ্ঠানগুলো সম্মানিত হাওজা-সংশ্লিষ্ট আলেম ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্বদেশবাসীর একদল মানুষের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করছে এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করছে। একই সঙ্গে তারা সব আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার পরিপন্থী এই বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। তারা এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’-এর সুস্পষ্ট দৃষ্টান্ত ও যুদ্ধাপরাধ বলে মনে করে।
ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে তারা সর্বাধিনায়ক (দামা জিল্লুহু)-এর নির্দেশ অনুসরণ করে পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত শত্রুকে অনুশোচনামূলক জবাব অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা ইসলামি প্রতিরোধ অক্ষ ও মুসলিম উম্মাহর মর্যাদা ও শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছে।
“মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই কেবল বিজয় আসে।”
আয়াতুল্লাহ আলিরেজা আরাফি
দেশের হাওজা ইলমিয়ার প্রধান
আপনার কমেন্ট